ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে মসলার দাম চড়া, বিপাকে ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২১ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে ঈদকে সামনে রেখে মসলার দাম বেড়েই চলেছে। প্রতিটি মসলার দাম অনেক বেড়েছে। এতে করে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। সিরাজগঞ্জ পৌরসভার বড় বাজার, নাসিম পৌর কাঁচাবাজার, স্টেশন বাজার, বউবাজার, বাহিরগোলা গুড়ের বাজার, কালিবাড়ি বাজারসহ প্রতিটি বাজারই এখন সিন্ডিকেটের কবলে।
গত এক সপ্তাহে ঐসব বাজারে জিরা, এলাচ ও লবঙ্গ, দারুচিনির মতো মসলার দাম বাড়িয়ে দিয়েছে। অথচ এসব মসলা প্রতিটি ব্যবসায়ীর ঘরে মজুত আছে বলে জানান ক্রেতারা। বর্তমানে প্রতি কেজি মসলা ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। সিরাজগঞ্জ বড় বাজারের মসলা ক্রেতা হামিদা বেগম ও শফিকুল ইসলাম জানান, ঈদ এলেই মসলার চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে একটু বেশি থাকে। সেই চাহিদাকে পুঁজি করে সিরাজগঞ্জ শহরসহ জেলার প্রতিটি বাজারে ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের দাম বাড়ি দিয়েছেন। বড় বাজারের মসলা বিক্রেতা খোকন সরকার জানান, মহাজনেরা মসলার দাম বৃদ্ধি করায় আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাই এর প্রভাব পড়েছে জেলার প্রতিটি বাজারে। তবে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম।
সিরাজগঞ্জে শহরের প্রতিটি বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৬ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি ৩৪০০ টাকা, লবঙ্গ ১৫০০ টাকা, জিরা ৭ থেকে ৮০০ টাকা, গোলমরিচ ৮০০ টাকা, দারুচিনি সাড়ে ৬০০ টাকা, হলুদের গুঁড়া ৫০০ টাকা, কালোজিরা প্রতি কেজি সাড়ে ৪০০ টাকা, তেজপাতা ২০০ টাকা এবং আদা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
কাঁচাবাজারের মসলা ব্যবসায়ী শ্যামল দত্ত বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু কিছু মসলার দাম বেড়েছে। তাই এখানেও দাম বেড়েছে।
জেলা শহরের বাজারগুলোর চেয়ে গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে মসলার দাম এর চেয়েও বেশি বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী









